জীবন™

 জীবন

       --মোঃজাহিদুল ইসলাম

জীবন মানে কি !!
জানো কি তুমি ??

জীবন নয় কোনো ,
গল্প উপন্যাস।
জীবন নয় কোনো ,
কবিতার পাতা।

জীবন মানে হলো ,
ডায়রীর ছেঁড়া পাতা।
হাজারো কথা ,
সেখানে আছে জমা।

ধুলো পড়া ডায়েরী টা ,
হাতে নিয়ে দেখো একটিবার।
কত স্মৃতি দেখো ,
মনে পড়ে যাবে যে তোমার !!

জীবন হলো ভাঙ্গা গড়ার খেলা ,
নব উদ্যমে আবার জেগে ওঠা।

জীবন মানে হলো ,
অবিরতো ছুটে চলা।
হোঁচট খেয়ে ও ,
হাল না ছাড়া !

কি পেলে এই জীবনে ,
কি পেলে না এই জীবনে !
এ নিয়ে আর ভাবনা না ,
এ তো শুধু এক দীর্ঘশ্বাস !!

জীবনের পূর্ণতা-অপূর্ণতা নিয়ে ,
পড়ে থাকলে জীবন যাবে থমকে।
জীবনকে একটু এগিয়া নিতে হবে ,
তবেই না সার্থক জীবন পাবে।

জীবনে নেই আশাহত হতে ,
আশাই তো জীবনকে বাঁচিয়ে রাখে ।

জীবনের প্রতি ,
বাঁকে বাঁকে।
কতো সুখ-দুঃখের ,
খেলা চলে !

সবকিছু ভুলে জীবন ,
আবারও নতুন স্বপ্ন আঁকে।
নতুন ছোঁয়ায় চায় ,
জীবনকে রাঙ্গাতে।

এই জীবনের খেলায় মেতে ,
কতো বছর যায় যে কেটে !
সে খায়াল রেখেছো কি তুমি ?
আর দেরী নয় এখনি তৈরি হয়ে নাও।

তোমার জীবন শুধু তোমারি রবে ,
ভালোবাসো যদি!! জীবনকে সর্বদা তবে। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ